সিনে দুনিয়ার A-Z জানতে দেখে নিন ‘সিনে ট্র্যাক’

অতনু রায়চৌধুরির প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিজের প্রথম ছবি ‘সাঁঝবাতি’ নিয়ে আসতে চলেছেন পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেব, সৌমিত্র চট্টোপাধ্যায়, পাওলি দাম, লিলি চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়-কে।

 পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের ইন্টেন্স থ্রিলার ‘মুখোশ’-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয়ে দেখা যাবে রজতাভ দত্তকে। তাঁর পাশাপাশি ছবিতে থাকছেন পায়েল সরকার। এছাড়াও দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখকে।

অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বহু বিতর্কিত ও আলোচিত ছবি ‘গুমনামি’, প্রেস কনফারেন্স করে সম্প্রতি এমনটাই জানিয়ে দিলেন পরিচালক স্বয়ং। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরাও। দেখে নিন তারই কিছু মুহুর্ত।   

জাজমেন্টাল হ্যায় ক্যায়া’-তে দুর্দান্ত অভিনয়ের পর রাজকুমার রাও-কে ফের দেখা যেতে চলেছে ‘মেড ইন চায়না’ ছবিতে। তাঁর সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন মৌনী রায়। এছাড়াও অভিনয়ে রয়েছেন বোমান ইরানি, পরেশ রাওয়াল, গজরাজ রাও, সুমিত ব্যাস এবং আময়রা দস্তুর। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার।

প্রযোজক সাজিদ নাদিওয়ালা গত বছরই ঘোষনা করেছিলেন বাগি ফ্রেঞ্চাইজি’র তৃতীয় ছবির। আহমেদ খানের পরিচালনায় সেই ছবির শুটিং শুরু হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...