'সুর ও সাধনা' উদ্যোগে অনুষ্ঠিত হল 'ওহে অন্তরতম'

অসহায় ক্যানসার আক্রান্ত শিশুদের সাহায্যের উদ্দেশ্যে উদ্যোগ নিল 'সুর ও সাধনা'। সম্প্রতি মিনার্ভা থিয়েটারে 'ওহে অন্তরতম' অনুষ্ঠানের আয়োজন করেছিল 'সুর ও সাধনা'। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেছেন বহু শিল্পী। তবে শুধুমাত্র ক্যানসার আক্রান্ত শিশুদের জন্যেই নয়, প্রতিভাবান শিল্পীদের পাশে দাঁড়ানোও ছিল এই অনুষ্ঠান আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ জয়ন্ত ধর, সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন, চিকিৎসক ডাঃ পার্থসারথী মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দোপাধ্যায়, প্রফেসর ডাঃ নিবেদিত মিত্র, ডাঃ তানিয়া মিত্র, সঙ্গীত শিল্পী শংকর বসু, বিজয়লক্ষ্মী বর্মন।

এই অনুষ্ঠান সম্পর্কে 'সুর ও সাধনা'র কর্ণধার কিংশুক রায় বলেন, “সুর ও সাধনার  এই অনুষ্ঠান আমরা প্রায় উনিশ বছর ধরে করে চলেছি। শুধুমাত্র বিনোদন বা অংশগ্রহণ নয়, অসহায় ক্যানসার আক্রান্ত শিশু ও গুণী শিল্পীদের সহায়তা প্রদান করতেই 'সুর ও সাধনা' গত পনেরো বছর ধরে এই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিল্পীরা শুধুমাত্র নেয় কিছু দেয় না। এই কথাটা বহুল প্রচলিত। কিন্তু শিল্পীদের ও মন আছে তারাও সমাজের জন্য কিছু করতে পারে। এই রকম একটা ব্রত নিয়েই আমরা 'সুর ও সাধনা'র সৃষ্টি করেছিলাম। সব শিল্পী বন্ধুদের মিলিত অর্থ দিয়েই ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...