মুক্তি পেল পরিচালক অয়ন দে-এর ছবি 'ভয় পেও না'। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ বাকি কলাকুশলীরা। থ্রিলারধর্মী এই ছবিতে প্রথমবার স্বামী-স্ত্রীর ভূমিকায় ওম সাহানি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে একটি আইটেম গানের দৃশ্যে আছেন অভিনেত্রী দর্শনা বণিক। ছবির মূল দুই চরিত্রের নাম আকাশ ও অনন্যা। আকাশের চরিত্রে অভিনয় করেছেন ওম আর অনন্যার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
ছবিতে আকাশ হলেন একজন ডাক্তার। তার সঙ্গে বিয়ে হয় অনন্যার। কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়ির আসার পরেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় অনন্যাকে। প্রথমে বুঝতে না পারলেও পরে অনন্যা বুঝতে পারে এই সব ঘটনার পিছনে কার হাত রয়েছে। তার শাশুড়ি মা বহ্নিশিখা এই ঘটনাগুলো ঘটিয়েছে। কিন্তু তার শাশুড়ি মায়ের এই সত্যটা কেউ বিশ্বাস করতে রাজি নন। এমনকি আকাশও তার কথা বিশ্বাস করতে রাজি নয়। তাই অনন্যা এবার নিজেই রহস্য উদঘাটন করার চেষ্টা করেন। আর সেই কাজ করতে গিয়ে বড় সমস্যায় পড়তে হয় তাকে। তবে সত্যিই কী বহ্নিশিখার রহস্য সকলের সামনে আনতে পারবে অনন্যা? এই প্রশ্ন জানতে চাইলে দেখতে হবে 'ভয় পেও না'ছবিটি।
ছবির প্রযোজনা বিগ স্কিন প্রোডাকশন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু ও ছবিতে গান গেয়েছেন অনুপম রায়, রাজ বর্মন ও অন্তরা মিত্রের মতো সঙ্গীত শিল্পীরা।
In English

