মজাদার জীবনানন্দ

গতানুগতিক লেখার চেয়ে ভিন্ন লেখা লিখেছেন জীবনানন্দ দাস। কালসচেতন ও ইতিহাস চেতন কবি। অতীত ও বর্তমানকে ইতিহাস চেতনা দিয়ে একই সূত্রে গেঁথেছেন।তার কবিতায় পরাবাস্তবতাবোধ, অন্তর্মুখী দৃষ্টি র কারণে অনেকে তাকে নির্জনতম, অমিশুক, সংসার পলাতক নানান ভাবে ব্যক্ত করে।

কিন্তু জীবনানন্দের মিশুকে ও মজাদার গুণএর কথা অনেকেরই অজানা।কবির কবিস্বত্বা ও মজাদার হওয়ার পিছনের রহস্য কিছুটা জানা যাক|

জীবনানন্দ দাশের মাতা কুসুমকুমারী দেবী র রচিত বিখ্যাত কবিতা‘আদর্শছেলে’- ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে’-  আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রচিত।বাবা সত্যানন্দ দাশগুপ্ত স্কুল মাস্টার এর পাশাপাশি সাহিত্য রচনা করতেন এবং 'ব্রহ্মবাদী' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।দাদামশাই চন্দ্রনাথ দাশ-এর কাছ থেকে এই লেখার অনুপ্রেরণা পাওয়া শুরু হয়েছিল। কারণ উনিও বেশ রসিক মানুষ ছিলেন, তিনি অনেক হাসির গানও লিখেছিলেন। সেই সঙ্গে ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন| জীবনানন্দের কবি স্বত্বার বিকাশ সম্ভবত মাতুল বংশ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।

তাঁর কবিতাতে বাস্তবের ঘনঘটা দেখতে পাওয়া গেলেও মানুষটা ছিল পুরো অন্যরকম।নির্জনতার কবি, মৃত্যুর কবি বলে পরিচিত হলেও মজার কথা বলা ও লোককে হাসানো তাঁর একটা অন্যতম স্বভাব ছিল। তিনি ছিলেন সহজ,সরল,হাসি খুশি,মিশুকে,মজাদার একজন মানুষ।মজার মানুষ জীবনানন্দের বেশ কিছু ঘটনা তুলে ধরা হলো

 অন্তরঙ্গ বন্ধু সুবোধ রায় বলেন জীবনানন্দের পথচলা ও আড্ডার সঙ্গী সুবোধ রায় লিখেছেন, জীবনানন্দ কতটা আড্ডাপ্রিয় ও পরিহাসপ্রিয় ছিলেন তার কথা। সুবোধ রায়ের স্মৃতি কথা থেকে জানা যায়, কবি গল্প করতে এতটাই ভালবাসতেন যে তাঁর বাড়িতে সন্ধেয় গল্প করতে গেলে অনেকদিনই রাত্রি একটা-দেড়টা হয়ে যেত। আবার অনেক সময় রাস্তাঘাটে যদি কোনো মজাদার কৌতুক বিষয়বস্তুর সন্ধান পেতেন, রাস্তায় দাঁড়িয়ে যেতেন। তারপর সময় বুঝে সঙ্গী বন্ধুদের কাছে, অথবা বাড়িতে এসে নিকটজনেদের কাছে তা রসিয়ে পরিবেশন করতেন।

তাঁর শেষ কলেজ হাওড়া গার্লস কলেজ -সেখানে শিক্ষক-শিক্ষিকা খুবই বন্ধু বৎসল ছিল। একদিন তিনি কলেজ এর সহকর্মী অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে চায়ের আড্ডা দিতে যান, অসিতকুমার বাবুর স্পষ্টবাদী গুণের জন্য কবি তাঁকে খুবই পছন্দ করতেন। চা কেমন হয়েছে কবিকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন - ‘চা-টা যদি আপনার কথার মত কড়া হত, তা হলে আরও উপভোগ্য হত।’ |

খুব বেশি মোটা বা খুব রোগা এমন মানুষদের নিয়ে মস্করা করতেন কিন্তু অন্তরে কাউকে আঘাত দিতেন না, বরং নিজের মাথায় গজিয়ে ওঠা 'টাক' কে বিষয় করে অনেক মজার কথা বলে মানুষকে হাসতেন। এমনই সরল সাধাসিধে ও মজাদার মানুষ ছিলেন কবি জীবনানন্দ দাশ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...