টানটান উত্তেজনায় এনকাউন্টারে জন

ঠিক এগারো বছর আগে ২০০৮ সালে সেপ্টেম্বরে দিল্লির বাটলা হাউসে  পুলিশি এনকাউন্টারের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। উত্তাল হয়েছিল দিল্লি।

 দিল্লির জামিয়া নগর এলাকার বাটলা হাউসে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে দিল্লি পুলিসের এনকাউন্টারের ঘটনা ঘটে। দুজন জঙ্গি আতিফ আমিন ও মহাম্মদ সাজিদ নামের দুই জঙ্গি মারা যায় ওই সংঘর্ষে। অপর দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। এক জঙ্গি পালাতে সক্ষম হয়। এই ঘটনা 'অপারেশন বাটলা হাউস' ।  

 অভিযানে নেতৃত্ব দেন দিল্লির পুলিশ আধিকারিক সঞ্জীব কুমার যাদব। এই ঘটনায় মৃত্যু হয় এক দিল্লির পুলিশ বিভাগের এনকাউন্টার স্পেশালিস্ট মোহন চাঁদ শর্মার।

FotoJet (86)

  ২০০৮ সালর সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া এই ঘটনাই এবার সিনেমার পর্দায়। সামনে এসেছে ‘বাটলা হাউস’-র ট্রেলার। অ্যাকশন থ্রিলার ধর্মী ছবি। ট্রেলারেও আঁচ করা যায় উত্তেজনার পারদ। জন আব্রাহামকে দেখা যাবে ডিসিপির সঞ্জীব কুমার যাদবের ভূমিকায়। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর। এছাড়া কেকে, প্রকাশ রাজ প্রমুখ অভিনেতা আছে। নোরা ফাতেহিকে দেখা যাবে আইটেম সং-এ।পরিচালনায় নিখিল আদবানি।  

ছবিটি মুক্তি পাবে ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিন।

জন আব্রাহামকে এর আগে  'পরমাণু:দ্যা স্টোরি অফ পোখরান' ছবিতে দেখা গিয়েছিল। আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। গত বছর স্বাধীনতা দিবসে  মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'সত্যমেভ জয়তে'। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...