মহামতী বুদ্ধ একবার বলেছিলেন, উদার হৃদয়, দয়ালু বচন আর সেবার জীবন বদলে দিতে পারে মানব সভ্যতার রূপ।
কপিলাবস্তু নগরবাসীর প্রিয়তম রাজা একদিন রাজদন্ড, রাজবেশ, ক্ষমতা, মোহ, রাজঅন্তঃপুর, স্ত্রী-পুত্র-পরিবার প্রিয়জন ত্যাগ করে শুধুমাত্র আত্ম অনুসন্ধানের খোঁজে ঘর ছেড়েছিলেন। বেছে নিয়েছিলেন বৃক্ষতল। বোধিলাভের আশায় জীর্ণবস্ত্রের মতো ত্যাগ করেছিলেন পূর্বাশ্রম। বোধিলাভ করেছিলেন তিনি। খুঁযে পেয়েছিলেন মুক্তির পথ। সেই পথ দয়া, করুণা, প্রেম আর লোভহীন জীবনের। তাঁর সেই পথেই আজও মুক্তি খুঁজছে গোটা বিশ্ব।
কথিত আছে, একদিন যুবরাজ সিদ্ধার্থ রাজ্য পরিভ্রমণে বেরিয়েছিলেন। পথে মধ্যে চার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ঘটে তাঁর। এক জরাগ্রস্থ বৃদ্ধ। এক ব্যাধিগ্রস্থ পুরুষ। একটি মৃতদেহ। সব শেষে আসেন এক সন্ন্যাসী। তিনি তাঁর সারথীকে জিজ্ঞাসা করেন এই চার ঘটনা সম্বন্ধে। তিনি যুবরাজকে বলেন পূর্বের তিন ঘটনাই মানুষের জীবনের অমোঘ নিয়তি। মুন্ডিতমুস্তক পীতবস্ত্রধারী সন্ন্যাসীর সম্পর্কে প্রশ্ন করলে সারথী বলেন, তিনি মানুষের দুঃখের জন্য নিজ গৃহ ও গার্হস্থ্য জীবন ত্যাগ করেছেন। তিনিই সন্ন্যাসী। সেই রাতেই গৃহত্যাগ করেন সিদ্ধার্থ। তিনি সঙ্গে নিয়েছিলেন তাঁর সেই সারথীকে। প্রাসাদ থেকে বেরিয়ে বনের প্রান্ত সীমায় পৌঁছান। তাঁর এই যাত্রাকে বলা হইয় মহানিস্ক্রমণ।
দুঃখ ও দুঃখের কারণ জানতে ছিল অনিশ্চিত পথে পাড়ি দিয়েছিলেন তিনি। এই প্রশ্নই তাঁকে ঘরছাড়া করেছিল। কঠোর তপস্যায় উত্তর খুঁজে পান। মহাজ্ঞান লাভ করেন। এই ঘটনাই বোধিলাভ।
বুদ্ধদেবের দেখানো পথ তাঁর অহিংসার বাণী গোটা পৃথিবীর মানুষের পথ। সভ্যতার রক্তাক্ত ইতিহাস বদলে দিয়েছিল তাঁর দর্শন। আজ তিনি আরও বেশি প্রাসঙ্গিক।
চারটি আর্য সত্য আছে তাঁর দর্শনের। বুদ্ধদেবের সমস্ত উপদেশের মূল ভিত্তি এই চার বাণী।
১)দুঃখ আছে।
২) দুঃখের কারণ আছে।
৩) দুঃখের নিবৃত্তি।
৪) দুঃখ নিবৃত্তির পথ।
প্রতিদিনের জীবনে ছোট ছোট অভ্যাসের বদল বদলে দিতে পারে একজন মানুষের গোটা জীবনের ধারা। জীবনব্যাপি যাতনার হাত থেকে বাঁচতে অষ্টাঙ্গিক মার্গের পথ দেখিয়েছেন তিনি।
সৎ বাক্য, সৎ চেষ্টা, সৎ শ্রম, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ জীবিকা, সম্যক সমাধি, সৎ শ্রবণ।
এই সময়ে দাঁড়িয়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে গিয়েছে তাঁর এই আট বচন। নেতিবাচক জীবন ও ভাবনাকে ইতিবাচকে পরিবর্তন করতে মানুষ নিত্য দিনের সঙ্গী করে নিয়েছে। বুদ্ধদেব জীবনকে প্রত্যাশাহীন রাখার উপদেশ দিয়েছেন। নিজেকে ভালবাসতে না পারলে নিজের প্রিয়জনদেরও ভালবাসা যায় না।
তিনি গৃহী মানুষের জন্য মনঝিম পন্থা অর্থাৎ মধ্য পথের কথা বলেছেন।
In English

