সুন্দরবন-এর ইকোসিস্টেম একে অপরের সঙ্গে এত সুন্দর ভাবে জড়িয়ে যা ভাবা যায়না। যেমন গোলপাতা গাছের পাতা সংগ্রহ করে জীবিকার সংগ্রহ করে থাকে অনেককে। এই গাছের পাতা গোল না হলেও ঘরের ছাউনি দিতে- নৌকার ছাউনি করতে কাজে লাগে, এই গাছের ফলগুলি এতো সুস্বাদু খেতে ও পুষ্টিগুণে ভরপুর, তাই বাজারে এর চাহিদা যথেষ্ট। এরপর আর একটি গাছের নাম 'হেতাল', কাঁটা যুক্ত এই গাছটি বাঘেদের লুকিয়ে থাকার নিরাপদ জায়গা। 'কেওড়া' গাছ জল ধরে রাখে প্রচুর পরিমানে, হরিণদের প্রিয় খাদ্যের মধ্যে পড়ে এটি। আর একটি বিখ্যাত গাছ হলো 'সুন্দরী গাছ' যা থেকে আশ্বাসপত্র কাঠের জিনিস তৈরি হয়। সুন্দরবনের মাটি লবনাক্ত হওয়ার দরুন সুন্দরী ও গোড়ান গাছ গুলি নিজেদের বাঁচিয়ে রাখতে মাটি খুঁড়ে শ্বাসমূল বের করে রাখে| যা পাহাড়ি বা সমতল এলাকায় দেখা যায়। প্রকৃতির বৈচিত্রের কারণে বীজগুলোরও জরায়ু অঙ্কুরোদ্গম হয়ে থাকে।
উদ্ভিদের মতো প্রাণীগুলিও সুন্দরবনের বাস্তুতন্ত্রের সঙ্গে অদ্ভুত ভাবে মানিয়ে নিয়েছে। 'Mudcreeper' এক প্রজাতির মাছ যা নদীর ভাটার সময়ে বালি পলি খেয়ে বেঁচে থাকে। লাল কাঁকড়া, শামুক, জেলি ফিশ, বিভিন্ন প্রজাতির মাছ জোয়ারের সময় বার হয়ে খাবার সংগ্রহ করে থাকে বাকি সময় গর্তে ঢুকে থাকে। পাখিদের মধ্যে টিয়া, ঘুঘু, ময়না, কাঠঠোকরা গাছের পোকা খেয়ে থাকে। কিন্তু মাছ খেয়ে থাকা পাখির সংখ্যাও কম নয় যেমন শঙ্খচিল, কাদাখোঁচা, সারস ইত্যাদি। যে দুটো প্রাণীর কথা না বললে সুন্দরবন অপূর্ণ থাকে সেই দুটি প্রাণী কে নিয়ে বিখ্যাত বাগধারা রয়েছে - 'জলে কুমির ডাঙায় বাঘ'। কুমিরদের খাদ্য প্রধানত মাছ আর বাঘেদের খাবার প্রধানত হরিনের মাংস, এরা সুযোগ পেলেই মানুষদের ওপর আক্রমণ করার জন্য মুখিয়ে থাকে।
সুন্দরবন কলকাতার পাশেই থাকার দরুন একে কলকাতার ফুসফুস ও বলা হয়ে থাকে, কারণ এখানকার যত গাড়ি, কলকারখানা থেকে বার হওয়া কার্বন-ডাই- অক্সাইড শোষণ করে নেয় সুন্দরবনের গাছগুলি এবং বাতাসে অক্সিজেন মিশিয়ে দেয়। কলকাতা ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দীর্ঘ পরীক্ষা -নিরীক্ষার পর জানিয়েছেন সুন্দরবনের নদীগুলিতে জিঙ্ক -কপার ও লেডের পরিমান এতো বেড়ে গেছে যে নদীর জল বিষাক্ত হয়ে গেছে। ফলে নদীর তলায় থাকা খোলস যুক্ত প্রাণী গুলি প্রচুর ক্ষতিগ্রত হচ্ছে। সুন্দরবন শুধুই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ঐতিহ্য এমনটা নয়। পুরো পৃথিবীর মানুষদের কাছে আমরা এমন একটা সুন্দর জগতের সন্ধান দিতে পারি যা আমাদের কাছে গর্বের বিষয়। আমাদের সাবধানতা-আমাদের পরিচ্ছন্নতা একটা সুন্দর জায়গাকে ভবিষ্যতেও সুন্দর রাখতে সাহায্য করবে।
In English

