আসন্ন বর্ষার মরসুমে বিদ্যুৎ বাঁচাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ রক্ষার জন্য প্রতি সপ্তাহে একদিন আধঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ নিয়ে নবান্নতে বিদ্যুৎ এবং সেচ দফতরের বৈঠকও হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। সপ্তাহে একদিন কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে তেমনি পরিবেশ রক্ষাও হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারী অফিস মন্ত্রীদের কার্্যালয় বিদ্যুৎ বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হবে জেলায় জেলায়। এ ব্যাপারে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুতি শুরু করেছে বলে জানান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও পরিবহন ও কৃষিমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁরা বলেন সপ্তাহে একদিন বিদ্যুৎ ব্যবহার কিছু সময় বন্ধ রাখার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হবে। তাতে বিদ্যুৎ যেমন বাঁচবে তেমনি পরিবেশও রক্ষা পাবে।তবে এই সিদ্ধান্ত বাধ্যতামূলক নয়।
পরিবেশ রক্ষার স্বার্থে রাজ্যবাসীকে সপ্তাহে এক ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ রাখার আবেদন জানাবে নবান্ন। রাজ্যের কোন জেলায় কোন সময় বিদ্যুত্ বন্ধ রাখার আবেদন করা হবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে কোনভাবেই জোর করে নয়। সরকার অনুরোধ করবে। মানুষ কেমন প্রতিক্রিয়া জানায় তার ওপরই সব সিদ্ধান্ত নির্ভর করছে।
In English

