তারা নিজেদের ক্রিকেট জীবনে সৃষ্টি করে গেছেন নানা কীর্তি। পুরেণো রেকর্ড ভেঙে সৃষ্টি করে গেছেন নয়া রেকর্ড। আর এরকমই ক্রিকেটারদের হল অফ ফেম এ স্থান দেয় ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি। এবছর আইসিসির, হল অফ ফেম এ জায়গা পেল ভারতের প্রবাদপ্রতিম ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর, দক্ষিণ আফ্রিকার ‘হোয়াইট লাইটনিং’ ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তী মহিলা ফাস্ট বোলার ক্যাথরিন ফিতসপ্যাট্রিক।
আইসিসি তাদের অফিসিয়াল টুইটার পেজে এই তিনজনের ছবি পোষ্ট করে তাদের সম্মানিত করার কথা জানান। অবশ্য অ্যালান ডোনাল্ডের ক্ষেত্রে বিশেষ একটি ভিডিও পোষ্ট করে আইসিসি। একটি ভিডিও ছাড়া হয় যেখানে ক্রিকেট জীবনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইক আথারটন ও ডোলান্ড কে একে অপরের প্রশংসা করতে দেখা যায়। প্রসঙ্গত সেই দিনটি ছিল ১৯৯৮ এর ট্রেন্টব্রিজে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ।
পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ও শতরানের সেঞ্চুরি করা কিংবদন্তী শচীন তেন্ডুলকরের মুকুটে যোগ হল আইসিসি হল অফ ফেম এর পালক। রবিবার এই সম্মান পেয়ে শচীন জানায়, “এটি আমার কাছে বিরাট সম্মানের”।
এছাড়াও হল এফ ফেম এ অন্তর্ভুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন মহিলা ক্রিকেটার ক্যাথরিন ফিতসপ্যাট্রিক। তিনি তার দীর্ঘ কেরিয়ারে তার দ্রুতগতির বোলিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন বহু ম্যাচ। টেস্টে তিনি ১৮০টি উইকেট পেয়েছেন এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৬০টি উইকেট নিয়েছেন। এমন কি অস্ট্রেলিয়ার হয়ে দুবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপও জিতেছেন তিনি। তাই এই তিনজন তারকার ক্রিকেটে অবদান-কে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
In English

