কপ ইউনিভার্সের 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'

বছরের শুরুতেই বক্স অফিসে ঝড় তোলার পর এবার ওটিটির দুনিয়ায় আসতে চলেছে রোহিত শেঠির কপ ইউনিভার্স। আর রোহিতের এই কপ ইউনিভার্সের যোগ দিয়েছে বলিউডের দুই জনপ্রিয় তারকা। যাদের মধ্যে একজন হলেন সিদ্ধার্থ মালহোত্রা ও অন্য জন হলেন শিল্পা শেঠি। তবে এই কপ ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছিল 'সিংঘম' ছবি দিয়ে। যেখানে দেখা গিয়েছিল অজয় দেবগণকে। সফল হয়েছিল 'সিংঘম' ছবির সিক্যুয়েল 'সিংঘম রিটার্ন'ও। 'সিংঘম'-এর পর এসেছে 'সিম্বা' যেখানে দেখা গিয়েছে নতুন প্রজন্মের পরিচিত মুখ রণবীর সিংকে। সেই ছবি আরও এগিয়ে নিয়ে গিয়েছে রোহিত শেঠির কপ ইউনিভার্সকে।

মাঝখানে কোভিড পরিস্থিতির জন্যে প্রায় দেড় বছর কোনও ছবি মুক্তি পায়নি বড় পর্দায়। তারপর কোভিড পরিস্থিতি শান্ত হওয়ার পর বক্স অফিসে আবার ঝড় ওঠেছিল রোহিতের কপ ইউনিভার্সের। এই নতুন ছবির নাম 'সূর্যবংশী'। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বলিউডের খিলাড়ি কুমারকে। তাই জনপ্রিয় এই ফ্যাঞ্চিয়েজি এবার প্রবেশ করতে চলেছে ওটিটির দুনিয়ায়। কপ ইউনিভার্সের নতুন অতিথি সিদ্ধার্থ মালহোত্রা আগের ছবি 'শেরশাহ' দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে এই ছবিতে আবার কোনও দেশাত্মবোধক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

অন্যদিকে শিল্পা শেঠি প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করবেন। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ ও শিল্পার লুক প্রকাশ্যে আসার পরেই এই ছবি নিয়ে দর্শকদের উৎসাহ আরও বেড়েছে। তবে ছবিটি কবে ওটিটিতে আসবে সেই বিষয়ে এখনও কিছু জানাননি পরিচালক রোহিত শেঠি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...