ভাষার গন্ডি পেরিয়ে ফের সফল দক্ষিণী সিনেমা। তবে তামিল বা তেলেগু নয় কন্নড় ছবি 'কে.জি.এফ চ্যাপটার-২'। ছবি মুক্তির প্রথম দিনেই একশো কোটি টাকার বেশি উপার্জন করেছে এই ছবিটি। ছবির ২০১৮ সালে প্রথম মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকদের মনে জায়গা করেছিল যশ অভিনীত 'রকি' চরিত্রটি। তারপর প্রায় তিন বছর পর মুক্তি পেয়েছে 'কে.জি.এফ চ্যাপটার-২'। প্রথম ছবিতে গরুড়াকে হত্যা করেছিল করেছিল ছবির নায়ক রকি। তারপরের ঘটনাই দেখানো হয়েছে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে দেখানো হয়েছে রকি সমগ্ৰ কোলার গোল্ড ফিল্ডের অধিকার নিয়ে নিয়েছে। তবে রকির এই সাফল্যে খুশি নয় বাকি ব্যবসায়ীরাও। তাই তারা রকির ক্ষতি করার চেষ্টা করে।
রকির এই বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করতেই তারা নিয়ে আসেন অধীরা মানে সঞ্জয় দত্তকে। নানা ভাবে সমস্যায় পড়তে হয় রকিকে। কিন্তু অন্যান্য বারের মতো এবারও সব সমস্যার সমাধান করে আবার ঘুরে দাঁড়ায় গল্পের নায়ক রকি। এক সময় প্রতিশোধ নিতে আবার ফিরে আসে অধীরা। এবারও হারতে হয় অধীরাকে। তবে রকিও তার স্ত্রীকে হারায়। তবে গল্পের মোর ঘোরে যখন রকির সাম্রাজ্য ধ্বংস করে দেয় ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র দেশের প্রধানমন্ত্রী রমিকা সেন। ছবিতে রমিকা সেনের ভূমিকায় দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে।
ছবির সিনেমাটোগ্রাফি, অ্যাকশন ও এডিটিংয়ের জন্য আগেও দর্শকদের প্রশংসা পেয়েছিল 'কে.জি.এফ চ্যাপটার-১'। এবারও সিনেমাটোগ্রাফি দিয়ে মুগ্ধ করেছেন তিনি। রকির চরিত্রে আবার নিজের অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়েছেন যশ।
In English

