জিন্না হাউস অধিগ্রহণ করতে চলেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বর্তমানে মুম্বাই-এ অবস্থিত পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নার বাংলো। জিন্না হাউস আগে ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিসোর্স-এর অধীনে ছিল। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, মহারাষ্ট্রের বিধায়ক মঙ্গোল প্রভাত লোধা কে চিঠি দিয়ে জিন্না হাউসের অধিগ্রহণের কথা জানান।
বিগত বেশ কিছু বছর ধরে জিন্না হাউস কে সংস্কার করার কথা অনেকেই জানান। ২০০৭ সালে এই বাড়িটির মালিকানা গ্রহন করার আবেদন জানিয়েছিলেন জিন্না কন্যা দিন ওয়াদিয়া। তাঁর মৃত্যুর পর পাকিস্তান থেকে এই বাংলোয় পাকিস্তানী দূতাবাস বানানোর জন্য আবেদন জানিয়েছিল। ১৯৩৬ সালে আড়াই একর জমির ওপর তৈরী বাংলোটির ডিজাইন করেছিলেন ব্রিটিশ স্থাপত্যবিদ ক্লোড বেটলি।
In English

