সরে দাঁড়াবেন ইনজামাম

বিশ্বকাপে পাকিস্তানের দুর্বিসহ পারফরম্যান্সের পর, দলের পরিকাঠামো নিয়ে অনেক বির্তকের মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-কে। পাকিস্তানের মত বিখ্যাত দলকে বিশ্বকাপে ওই ভাবে পরাস্ত হতে দেখে থেমে থাকেনি পাকিস্তানের সমর্থকরা।  তীব্র কটুক্তির মুখে পড়তে হয়েছে অধিনায়ক সারফারাজ আহমেদ-কে। তার কারণ বিশ্বকাপের আসরে অধিনায়ক হিসাবে তেমন প্রদর্শন করতে ব্যার্থ হন তিনি। এই টাল-মাটাল অবস্থাকে আরও উস্কে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডোর চিফ সিলেকসনের পদ থেকে সরে দাঁডাবেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক। সুত্রের খবর অনুযায়ী ইনজামাম তার নির্ধারিত সময়ের এক বছর বেশি থাকার আবেদন ও জানান কিন্তু বোর্ডের তরফ থেকে তা মেনে নেওয়া হয় নি। ইনজামামের পরিবর্তন হিসাবে আনা হবে প্রাক্তন পাকিস্তানের টেস্ট খোলোয়াড় মোহসিন হাসান খান-কে। তবে বোর্ডের এই সিদান্তে প্রতিবাদ জানিয়ে ইনজামামের ভাইপো তথা পাকিস্তানে ওপেনার ইমাম-উল-হক, এক সাংবাদিক সম্মেলনে জানান যে দলের খারাপ পারফরম্যান্সের দায়ে শুধুমাত্র নিদৃষ্ট কোনও মানুষের নয়, গোটা টিম সিলেকশন কমিটিও তাতে জড়িত। তাছাড়াও দল গঠন করার আগে অধিনায়ক ও কোচের পরামর্শও নেওয়া হয়।  আগামী ৩০ জুলাই পদত্যাগ করবেন ইনজামাম। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...