ফোন আমাদের সর্বক্ষণের সাথী। বিশেষ দরকারে বা অদরকারেও আমরা ফোন নিয়েই ব্যস্ত থাকি সকাল থেকে রাত পর্যন্ত। সেই ফোনই আবার নানা কারণে ট্যাপ করা হচ্ছে। কখনো অপরাধমূলক কিছু ধরার জন্য কখনো বা ব্যক্তিগত তথ্য জেনে তাকে ব্ল্যাকমেল করার জন্য। নানাকারণেই লোকে অন্য লোকের ফোন ট্যাপ করে থাকে। কিন্তু সেই তালিকার মধ্যে কি আপনিও রয়েছেন? আপনিও কি মনে করেন আপনার ফোনেও আড়ি পাতা হচ্ছে? নাকি বুঝতে পারছেন না আপনার ফোন কল সব সুরক্ষিত রয়েছে কিনা? আপনার ফোন ট্যাপ করা হয়েছে কিনা সেটাও বুঝতে পারছেন না? চলুন খুব সংক্ষেপে আজ আমরা শিখে নেবো ফোন ট্যাপ করা হয়েছে কিনা, কিভাবে বুঝবেন?
ফোনের অদ্ভুত আচরণ- অন্যের ফোনে আড়ি পাতার জন্য হ্যাকাররা স্পাই সফটওয়্যারের ব্যবহার করে থাকে। কারোর ফোনে যদি এই স্পাই সফটওয়্যার লাগানো থাকে তাহলে সেই ফোনে নানা বিচিত্র ঘটনা ঘটতে থাকে যেমন, আপনি ফোন ব্যবহার করছেন না অথচ মাঝে মধ্যেই ফোনের লাইট জলে উঠছে বা ফোনে বিপ সাউন্ড আসছে মাঝেমাঝেই কিংবা ফোন নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। ফোনের বয়স বাড়ার সাথে সাথে সাধারণত এইসব ঘটনা মাঝে মধ্যে ঘটে কিন্তু এই ঘটনা গুলোই যখন রেগুলার বেসিসে ঘটতে থাকে তখনই বুঝতে হবে কিছু একটা গন্ডগোল রয়েছে। তখন সন্দেহ করা যেতে পারে কোনো হিডেন সফটওয়্যার এই ফোনের উপর নজরদারি চালাচ্ছে।
খুব তাড়াতাড়ি চার্জ পড়ে যাওয়া- কিছু স্পাই সফটওয়্যার অ্যাপ্লিকেশনস ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ করে দেয় অর্থাৎ ব্যাটারির ক্ষয়ের পরিমান বাড়িয়ে দেয়। তাই ধরুন আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ যুক্ত ফোন নিয়েছেন কিন্তু কিছুদিন ধরে দেখছেন ফোনের চার্জ খুব বেশিক্ষন থাকছেই না। তখন অনেকসময় সন্দেহ করা হয় খুব কমদামি কোনো সফটওয়্যার সেই ফোনে ব্যবহার করা হয়েছে আর সেই সফটওয়্যার অ্যাপ্লিকেশনসটাই বেশিরভাগ ব্যাটারি শেষ করে দিচ্ছে।
ফোন নিজে নিজে বন্ধ হয়ে যাওয়া- ফোনের চার্জ শেষ হয়ে গেলে একমাত্র ফোন নিজে থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু ফুল চার্জড ফোন যদি বারবার নিজে থেকে বন্ধ হয়ে যেতে শুরু করে তাহলে বুঝতে হবে কোনো স্পাই সফটওয়্যার অ্যাপ্লিকেশনসই এই কান্ড ঘটাচ্ছে।
ব্যাকগ্রাউন্ড শব্দ শুনতে পাওয়া- অনেকসময় নেটওয়ার্ক না থাকার জন্য ফোনের ওপর থেকে বিপিং সাউন্ড বা অন্য কারোর ভয়েস প্রভৃতি শোনা যেতে পারে। আমরা একে অনেকসময় ফোনের ক্রস কানেকশনও বলে থাকি। এটা খুবই সাধারণ ঘটনা এবং এই ঘটনাটি কমবেশি সকলের সাথেই হয়েছে। কিন্তু সেই ঘটনা যদি একবার কি দুইবারে সীমাবদ্ধ থাকে তাহলে অসুবিধা নেই। কিন্তু বেশিসংখ্যক বার এই ঘটনা ঘটতে থাকলে বুঝতে হবে হয়তো বা কেউ আপনার ফোন ট্যাপ করেছে।
অদ্ভুত টেক্সট মেসেজ পাওয়া- অনেকসময় সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আসা মেসেজ নম্বর ও সিম্বলযুক্ত হয়ে থাকে। কিন্তু সার্ভিস প্রোভাইডার ছাড়া অন্য অন্য জায়গা থেকে যদি নম্বর ও সিম্বল যুক্ত মেসেজ ফোনে বেশি আসতে থাকে তাহলে হতে পারে আপনার ফোনে কোনো স্পাই সফটওয়্যার লাগানো আছে। কারণ স্পাই সফটওয়্যারের রিমোট কন্ট্রোল ফিচার কাজ করে সিক্রেট কোডিং মেসেজ পাঠিয়ে। এই মেসেজ আবার সবসময় দেখা যায় না। যদি স্পাই সফটওয়্যারে কোনও সমস্যা থেকে থাকে তবেই এই মেসেজগুলো দেখা যায়। তাই রেগুলার বেসিসে যদি এরকম সিম্বলযুক্ত মেসেজ আসতে থাকে তাহলে বুঝে নিন আপনার মোবাইলে কোনো স্পাই অ্যাপ্লিকেশনস নিশ্চয়ই লাগানো আছে।
ডেটা ইউজ বেড়ে যাওয়া- হঠাৎ ফোনে ইন্টারনেটের ডেটার ব্যবহার যদি বেড়ে যায় এবং সেটা যদি অনিচ্ছাসত্ত্বে হয় তাহলে বুঝতে হবে কোনো স্পাই সফটওয়্যার অবশ্যই আছে। ফোনের মধ্যে স্পাই অ্যাপ্লিকেশনস ইনস্টল করা থাকলে তারা অধিক মাত্রায় ইন্টারনেট ইউজ করে থাকে। তাই ফোনের এই নেট ব্যাহরে যদি কোনও হঠাৎ পরিবর্তন দেখেন তখনই সাবধান হবেন।
যেসব লক্ষণ প্রকাশ পাওয়ার কথা এখনই আলোচিত হলো তার বেশিরভাগটাই কার্যকরী কমদামি সফটওয়্যারের ক্ষেত্রে। দামি এবং উন্নত প্রযুক্তিযুক্ত সফটওয়্যার ব্যবহার করলে এইসব লক্ষণ খুব সহজে প্রকাশ পায় না। তাছাড়া অনেকসময় ফোন পুরোনো হয়ে গেলেও এইসব সমস্যা দেখা দিতে পারে যা দেখে মনে হতে পারে ফোন ট্যাপ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সেটি নাও হতে পারে। হতেও তো পারে আপনার ফোনটি জরাজীর্ণ হয়ে পড়েছে আর বদলানোর সময় এসেছে............
In English

