১২ জুলাই: এক নজরে তারিখের ইতিহাস

আজ ১২ জুলাই ২০১৯, শুক্রবার। ২৭শে আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি:

১১০৯ - ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১২৩৩ - ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।

১৪৪২ - আলফনসো নেপলসের রাজা হন।

১৫৭৬ - হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৫৮০ - স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।

১৬৭৪ - শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।

১৭০০ - গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৯১২ - আমেরিকায় প্রথমবার বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯২০ - কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯৪০ - ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।

১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।

১৯৪১ - মস্কোতে প্রথমবার জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।

১৯৭৫ - ব্রিটিশ কমনওয়েলডের রাগবির ফাইনাল খেলা চলছিল।

১৯৯০ - রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েল্তসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।

১৯৯৩ - জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।

১৯৯৮ - ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে।

 

জন্ম:

১৭৩০ - ইংল্যান্ডের পটুয়া জোসিয়া ওজেউড।

১৮৫৪ - ইস্টম্যান-কোডাকের প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান।

১৮৬৩ - বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ আলবেয়ার কালামেত্ত।

১৮৬৫ - আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার, তিনি আমেরিকার দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নত সাধন করেন।

১৯০৪ - চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদা।

১৯০৯- বিমল রায়।

১৯০০- ছবি বিশ্বাস, বাংলা চলচ্চিত্র অভিনেতা।

১৯১৩ - নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ উইলিস ইউগেন ল্যাম্বে।

১৯৩৭ - লিওনেল জস্পাঁ, ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৬৫ - ভারতীয় টেস্ট ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

১৯৭৮ - টোফার গ্রেস, মার্কিন অভিনেতা।

 

মৃত্যু:

১৮০৪ - মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিলটন।

১৯০২ - ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাসে।

১৯২৬ - ইংরেজ পুরাতাত্ত্বিক গায়ট্রুড বেল।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...