১১ জুলাই: এক নজরে তারিখের ইতিহাস

আজ ১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার। ২৬শে আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি:

১৮২৩ - ভারতের তৈরি প্রথম জাহাজ ‘ডায়না’ কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

১৮৩২ - সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।

১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৮৮২ - ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমা বর্ষিত হয়।

১৮৮৯ - অবিভক্ত ভারতে কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

১৯১৯ - নেদারল্যান্ডে ৮ ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি, আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩০ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।

১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬০ - পাশ্চাত্যের বিভেদ ও শাসন করার নীতির ফসল হিসেবে কঙ্গোয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৬২ - টেলস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু হয়।

১৯৭৯ - আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙ্গে পড়ে।

১৯৮২ - বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালির তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে।

১৯৯০ - বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের খনি আবিস্কৃত হয়।

১৯৯৮ - বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।

২০০০ - নাইজেরিয়ায় গ্যাসোলিন পাইপ বিস্ফোরিত হয়ে ২০০ নিহত হয়।

২০০৬ - ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়।

 

জন্ম:

১২৭৪ - রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা।

১৫৫৮ - রবার্ট গ্রীনে, ইংরেজ লেখক ও নাট্যকার।

১৭৩২ - ঝসেফ লালাদঁর, ফরাসি জ্যোতির্বিদ।

১৯১৬ - আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।

১৯২৭ - থিওডর মেইম্যান, লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী।

১৯২৯ - ডেভিড কেলি, আইরিশ অভিনেতা।

১৯৩৬ - আল মাহমুদ, বাংলাদেশ প্রখ্যাত কবি ও সাহিত্যিক।

১৯৫৬ - রবিন রেনুচি, ফরাসি অভিনেতা ও পরিচালক।

১৯৫৬- অমিতাভ ঘোষ, পুলিৎজারপ্রাপ্ত লেখক।

১৯৬৩ - লিসা রিনা, আমেরিকান অভিনেত্রী।

১৯৬৭- ঝুম্পা লাহিড়ি, লেখিকা।

১৯৭২ - মাইকেল রসেনবাউম, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৮৬ - ইয়য়ান গউরকুফ্, ফরাসি ফুটবল।

 

মৃত্যু:

১৯৩৭ - জর্জ গেরশ্বিন, আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।

১৯৭৪ - পার ফাবিয়ান লাগেরকভিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার।

১৯৮৩ - রস ম্যাকডোনাল্ড, আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান লেখক।

১৯৮৯ - লরেন্স অলিভিয়ার, ব্রিটিশ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

২০০৫ - ফ্রান্সেস লাংফরড, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

২০১৩ - এগবেরট ব্রিস্কেরন, জার্মান গণিতবিদ।

 দিবস:

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর রাষ্ট্রসংঘের উদ্যোগে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালিত হয়। জনসংখ্যাকে সম্পদ বলা হলেও অতিরিক্ত জনসংখ্যা সম্পদ নয়, বরং বোঝা। অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষার সুযোগ, বেকারত্ব, চিকিৎসা সেবার অপ্রতুলতা ইত্যাদি সমস্যার মূলে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা। তাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ১৯৮৯ সাল থেকে রাষ্ট্রসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে আসছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...