তুঙ্গে ডুরান্ডের টিকিট বিক্রি

ঐতিহাসিক ডুরান্ড কাপের দামামা বেজে গেছে। আর এবার সেই ডুরান্ড কাপের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। কলকাতা ও কল্যাণীর ম্যাচগুলির অফলাইন প্রি সেল শুরু হয়ে গেছে। পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি হচ্ছে।ডুরান্ড আয়োজকারীদের মতে একটি  জনপ্রিয়  টিকিট বিক্রয়কারী সংস্থার ওয়েবসাইট ও তাদের অ্যাপের মাধ্যমে এবারের ডুরান্ড কাপের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। তবে অনলাইন বুকিং কেবলমাত্র কলকাতা ও শিলিগুড়ির ম্যাচগুলির জন্যই আপাতত উপলব্ধ। সমর্থকদের কথা ভেবে টিকিটের দামও কম করেছে আয়োজকরা। ২০ ও ১০০ টাকা মূল্য ধার্য করা হয়েছে টিকিটের।

অফলাইন টিকিটের ক্ষেত্রে নির্ধারিত ম্যাচের গন্তব্যস্থলে গেলেই পাওয়া যাবে ডুরান্ডের টিকিট।ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ও মোহনবাগান মাঠে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিসে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে । এছাড়া কল্যাণী স্টেডিয়ামের টিকিট কাউন্টারেও বিক্রি শুরু হয়েছে অফলাইন টিকিটের। অনলাইন টিকিটের ক্ষেত্রে টিকিটটি কাটার পর ম্যাচের দিন সেই টিকিটের বারকোড সহ স্ক্রিনশট আনতে হবে মাঠে।

পাশাপাশি এবারের ডুরান্ড কাপের সরাসরি সম্প্রচার ও দেখতে পাওয়া যাবে টেলিভিশনের পর্দায়। ডুরান্ড কাপের ঐতিহ্যকে মাথায় রেখে আরও কিছু চিন্তাভাবনা করছে আইএফএ। সবমিলিয়ে এবারের ডুরান্ড কাপের আসর যে বেশ জাকজমক হবে তা বলাই যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...