রণবীর-আলিয়ার ছবিতে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়কে

তাঁর কেরিয়ারের শুরুটা হয়েছিল মুম্বইতে। একসময় কাজ করেছেন হিন্দি সিরিয়ালেও। বাংলা ছবির দুনিয়ায় তিনি অন্যতম সেরা অভিনেত্রী এবং পরিচালক। পরিচালক হিসেবে প্রথম ছবিতেই পেয়েছেন জাতীয় পুরস্কার। অন্যধারার হয়েও তিনি মূল ধারার। অভিনেত্রীর নাম চূর্ণী গঙ্গোপাধ্যায়। দর্শকদের ‘চূর্ণী গাঙ্গুলি’।

 

এবার তাঁকে দেখা যাবে হিন্দি ছবিতে। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে তিনি নেটিজেনদের জানিয়েছেন সে কথা।শুটিং ফ্লোরের দুটি ছবি তিনি পোস্ট করেন। একটি ছবিতে রণবীর সিং এবং আলিয়া ভাটের সঙ্গে একফ্রেমে দেখা যাচ্ছে তাঁকে। ছবির নাম ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’। ধর্মা প্রোডাকশনের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন করণ জোহর।

Churni-Cinema01

চূর্ণীর গঙ্গোপাধ্যায়ের পোস্ট শুধু নেটিজেন নয়, চমকে দিয়েছে সবাইকেই। এখানেই শেষ নয় চমকের। ‘রকি অউর রানী কি প্রেমকাহানি’ ছবির বাকি কাস্টিং-ও চমকে দেওয়া। ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমিকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।     কলকাতার আরও এক অভিনেতা আছেন এই ছবিতে। তিনি অভিনেতা টোটা রায়চৌধুরী। ছবির গল্প লিখেছেন ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায়।করণ জোহরের-এর এই ছবির শুটিং চলছে রাজস্থানের জয়সলমীরে। ছবির মুক্তির  পরিকল্পনা ২০২৩ সালে ১০ ফেব্রুয়ারি নাগাদ।

 

 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...