সৌমশীষ-অন্তশীলার উদ্যোগে 'গ্ল্যাম ফেস অব বেঙ্গল'

নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে প্রতি বছর অনুষ্ঠিত হয় 'গ্ল্যাম ফেস অব বেঙ্গল'। এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের বিজয়ীদের মাথায় জয়ের শিরোপা তুলে দেওয়ার পাশাপাশি সুযোগ করে দেওয়া হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার। সম্প্রতি 'প্রাইম মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট'-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নীল ভট্টাচার্য, সৌরভ দাস, উষশী সেনগুপ্ত, দর্শনা বণিক, অরিজিৎ দত্ত, ঋষভ বসু, ঐশ্বর্য্য সেন, সৌম্যজিৎ আদক ছাড়াও আরও অনেকে। বাংলার ফ্যাশন জগতের প্রতিভাকে বেছে নেওয়ার এই প্রয়াসের পিছনে রয়েছে দুজন মানুষ। যাদের নাম হল সৌমশীষ বন্দোপাধ্যায় ও অন্তশীলা ঘোষ।

 

Glam1

 

এই উদ্যোগ সম্পর্কে তাঁরা জানিয়েছেন, "যারা সিনেমা জগতের পা রাখতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই প্লাটফর্ম তাদের একটি পথ নির্দেশ করবে যা আগামী দিনের জন্য খুব কার্যকর। এমন একটি সুযোগ যা আগে বাংলায় হয়নি।"

অন্যদিকে অভিনেতা নীল ভট্টাচার্য বলেছেন, "ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভাকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই ফ্যাশন শোয়ের মাধ্যমে তাদের ট্যালেন্টকে তারা মানুষের সামনে আনতে পারবে।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...