আপনার ভালোবাসার মানুষকে পেতে আপনি কত দূর যেতে পারবেন? যত দুরই যান না কেন আপনি কি পারবেন আপনার সত্ত্বাকে বলিদান দিতে? এমনটাই করে দেখালেন অনিক। মনের মানুষকে পেতে রুপান্তরকামী হলেন তিনি। প্রসঙ্গত মডেলিং করতে গিয়ে আলাপ দুই প্রেমিকের। সেই থেকে শুরু হয় তাদের প্রেম। তাদের প্রেমের খবর পৌঁছে যায় পরিবারের কাছে। পরিবারের তরফ থেকে প্রথম দিকে আপত্তি থাকলেও পরে মেনে নেন তাঁরাও। অনিক সিদ্ধান্ত নেন নিজের পুরুষ সত্ত্বাকে বদলে নারীতে রূপান্তরিত করবেন। সত্ত্বা রূপান্তরের পাশাপাশি নামেও পরিবর্তন আসে। অনিক দত্ত থেকে হয়ে যায় অ্যানি। গতকাল বালুরঘাটের অ্যানির সঙ্গে বিয়ে হল জলপাইগুড়ির পাত্র সাগ্নিক চক্রবর্তীর। গতকাল জলপাইগুড়ির টাউন ক্লাবের ম্যারেজ হলে সমস্ত রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। পাত্রী অ্যানি দক্ষিণ দিনাজপুরের শিক্ষিকা। এবং পাত্র সাগ্নিক ময়নাগুড়িতে শিক্ষকতা করেন। ১০ অক্টোবর অ্যানি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তাঁর নাম পালটে লিঙ্গ পরিবর্তনের কথা জানান। পাত্রের বাবা সুব্রত চক্রবর্তী বলেন, "বালুরঘাটের অনীকের সঙ্গে কলকাতায় আলাপ হয় ছেলের। তারা দু'জনেই একসঙ্গে মডেলিং করত। আড়াই বছরের সম্পর্ক ছিল তাদের। আমরা তাদের সম্পর্কের কথা জানতে পারি। পরে তাদের মেনেও নিই"। অ্যানির মা প্রীতিরানি দত্ত বলেন, "প্রথমে বিষয়টি মানতে পারছিলাম না। পরে আমি মেনে নিয়েছি। অনীক নিজের টাকাতেই রুপান্তরকামী হয়েছে"। সত্যি! মানুষ কত কি না করতে পারে ভালোবাসার জন্য।
In English

