'অবরোধ ২' সিরিজে আবির

বাংলা ওয়েব সিরিজে কখনও ব্যোমকেশ কখনও বা ফেলুদা তিনি। এবার হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নতুন হিন্দি সিরিজের টিজার শেয়ার করেছেন আবির চট্টোপাধ্যায়। এই সিরিজের নাম 'অবরোধ ২'। প্রথমবার আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গেল আবিরকে। আবির যে বলিউডের প্রজেক্টে কাজ করছেন তার ইঙ্গিত ২০২১ সালেই পাওয়া গিয়েছিল। কারণ সেই বছর দুর্গাপুজোর সময় কলকাতায় ছিলেন না অভিনেতা আবির চট্টোপাধ্যায়। তবে তখন এই সিরিজ নিয়ে বিশেষ কিছু বলেননি আবির‌।

জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করেই সিরিজের কাহিনি। প্রতিবেশী দেশের মদতে জঙ্গি চক্রান্তের কথা জেনে যায় ভারতীয় জওয়ানরা। জঙ্গি প্রতিরোধ করতে ছক কষে ভারতীয় জওয়ানরা। এই ঘটনাকে কেন্দ্রে রেখেই এগিয়েছে কাহিনি। আবির ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীরজ কবি, আহানা কুমার, অনন্ত মহাদেবন, মোহন আগাসে, রাজেশ খট্টর, সঞ্জয় সুরী, বিজয় কৃষ্ণনরাও। চলতি বছরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...