দুইয়ের সমন্বয়ে 'ত্রয়ী'র সৃষ্টি

"দোসর সমন্বয়ে ত্রয়ীর সৃষ্টি "

কালান্তর করোনা আবহে, গৃহবন্দী মানুষের বিষাদগ্রস্ত মনে, খুশির সঞ্চার ঘটাতে বিনোদন জগত, অনেকটাই ডিজিটাল মাধ্যমের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

তার ফলস্বরূপ, জমজমাট, ওয়েব মাধ্যমের মধ্য দিয়ে ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ উপহার পেতে চলেছে সিনেমাপ্রেমীরা।

WebSeries1

এ রকমই, এক উপহারের ঝুলি নিয়ে সামনে আসছে 'রূপ প্রোডাকশনের' ব্যানারে থ্রিলার ও প্রেমের সংমিশ্রণে চমকপ্রদ তিনটি ওয়েব সিরিজ - 'সাইকো', 'অল্প হলেও সত্যি', 'সন্ধে নামার পর'।

একগুচ্ছ তারকা আর তিনটি তিন ধরনের গল্প।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কিঞ্জল নন্দ, প্রদীপ ভট্টাচার্য অভিনীত ভিন্ন ঘরানার গল্প নিয়ে 'সাইকো'
পরিবেশন করতে চলেছে পরিচালক বাপ্পা।

WebSeries2

অন্যদিকে, দ্বিতীয় ও তৃতীয় ওয়েব সিরিজ - 'অল্প হলেও সত্যি' আর 'সন্ধ্যে নামার পর'এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক, সৃজনী মিত্র, অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, রানা বাসু ঠাকুর, পরিচালকের ভূমিকায় থাকছে সৌম‍্যজিত মোদক।

এই প্রতীক্ষিত ওয়েব সিরিজের প্রযোজনায় আছেন অঙ্কিত দাস ও সুরেশ তোলোনি।

শীঘ্রই দর্শকের মন অধিগ্রহণ করতে চলেছে ত্রয়ী ওয়েব সিরিজ - 'সাইকো 'অল্প হলেও সত্যি' ও
'সন্ধ্যা নামার পর'।

WebSeries3

ভালোলাগার অনুভূতিতে মূর্ছিত হতে অবশ্যই চোখ রাখুন দক্ষ পরিচালক বাপ্পা ও সৌমজিৎ মোদকের তিনটি ওয়েব সিরিজের ওপর।

'রুপ প্রোডাকশন' প্রযোজিত এই ওয়েব সিরিজের অফিশিয়াল #ডিজিটাল পার্টনার #জিয়ো বাংলা।

সাসপেনস, থ্রিলারের রসদে প্লাবিত হবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...